মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষনা মধ্যনগর থানার ওসি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ মে, ২০২২
মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষনা মধ্যনগর থানার ওসি - Sunamganj Journal

ধর্মপাশা প্রতিনিধি: মুজিববর্ষে মাদক ও জুয়ার বিরুদ্ধে যুন্ধ ঘোষনা করেছেন সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে মাদক ও জুয়া মুক্ত সুন্দর একটি উপজেলা গড়ে তুলতে টিম ওয়ার্ক করে থানা পুলিশ দায়িত্ব পালন করছে।

ওসি মো. জাহিদুল হকের কঠোর নজরদারীতে কমেছে সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড। তিনি এই থানায় যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি মাদক, ছিনতাই ও সন্ত্রাসীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মাদক ব্যবসায়ী,জুয়াড়ী ও মাদক সেবনকারীদের এ থানায় আর ঠাঁই নেই। এ ধরনের অপরাধীদের রুখতে তিনি একাধীকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। প্রায় সকল ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বলছেন বর্তমান ওসি জাহিদুল হক এই থানায় যোগদানের পর থানার সব দিক ঘুরে দাঁড়িয়েছে। থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে গতি ফিরিয়ে আনতে তিনি প্রাণপণণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সাথে।

গত মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা ৩ টা ও জুয়ার মামলা ২টা, বিশেষ ক্ষমতা আইনে মামলা ২টাসহ মোট ৭ টি মামলা মধ্যনগর থানায় দায়ের করে ১৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু বলেন, অতিতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে থানা পুলিশের সদস্যরা মাদক, জুয়া নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনেক বেশী তৎপর ভাবে কাজ করছে। তিনি আরো বলেন, যে কোন সময়ে পুলিশের সহযোগিতা চাইলে আন্তরিকতার সাথে জনগণকে সহযোগিতা করছেন বর্তমান ওসি জাহিদুল হক। তিনি পুলিশের কাজে জনগনকে আরও আন্তরিকতার সাথে সকলকে সহযোগিতা করার আহবান জানান ।

মধ্যনগর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোবারক হোসেন তালুকদার বলেন, ওসি জাহিদুল হকের বর্তমান দায়িত্ব ও ভূমিকার প্রশংসা করে বলেন, মাদক ও জুয়া নির্মুলে পুলিশ তৎপর রয়েছে।

ওসি মো.জাহিদুল হক বলেন, আমার উপজেলায় মোটি ৪টি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সদা তৎপর রয়েছে। মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকলে কউকে ছাড় দেওয়া হবে না। তিনি আগামীর সুন্দর সমাজ গঠনে মাদক ও জুয়ামুক্ত মধ্যনগর উপজেলা গঠনে সকলকে আন্তরিক ভাবে সহযোগিতার আহবান জানান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102