নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাহাড়া ইউনিয়নের সুখলাইন গ্রামের ডালিম কুমার দাস। এবার ছায়ার হাওরের সাড়ে ৮ কেয়ার জমিতে বোরো ধান চাষ করেছিলেন। ধান না পাকা ও শ্রমিক না পাওয়ায় সাড়ের ৮ কেয়ার এর মধ্যে আধ কেয়ার জমির ধান কাটেন। বাকি ৮ কেয়ার জমির বোরো ধান ছায়ার হাওরে রয়ে গেছে। ধান তলিয়ে যাওয়া ছায়ার হাওর পাড়ে বসে কান্না করছিলেন। এর এ কান্না দেখে গণমাধ্যমকর্মীরা এগিয়ে গেলে সোনালী স্বপ্নের কথা কান্নায় বলেন তার সব শেষ।
শেষ রক্ষা হয়নি শাল্লার ছায়ার হাওর, ভিডিওসহ নিউজ দেখুন. https://sunamganjjournal.com/news/details/3190/
রোববার(২৪ এপ্রিল) সকালে শাল্লা উপজেলার ৮১নং পিআইসির বাঁধ ভেঙে হাওরের পানি প্রবেশ করে নিমিষেই এই কৃষকের সোনালী স্বপ্ন তলিয়ে যাওয়ায় হাওরপাড়ে বসে কান্না করছেন। তার কান্না যেন হাওরের আকাশ ভারী হয়ে যায়। তবে কৃষকরা জানালেন, হাওরের ধান এখনো গোলায় তোলতে পারেননি কেউ। তবে কৃষি বিভাগ বলছে, হাওরের ধান কাটা প্রায় শেষ।
বিস্তারিত দেখুন ভিডিওতে ক্লিক করুন. https://youtu.be/Kr0jzIJ2qNs