নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, সুনামগঞ্জ দেশের অন্যতম উর্বর ভূমি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের প্রতি সদয় দৃষ্টি রাখেন। সুনামগঞ্জের যে কোনো উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করা যায়। এ ব্যাপারে তিনি আমাকে কখনো ফিরিয়ে দেননি। আমার কাছে স্পষ্ট নির্দেশনা এসেছে, কোনো জলাভূমি বা হাওরে বাঁধ তথা সড়ক নির্মাণ করবো না। আমরা উড়ালসড়ক নির্মাণ করবো। বার বার বাঁধ নির্মাণের চেয়ে ফ্লাইওভার নির্মাণ সহজ এবং সাশ্রয়ী হবে।
বুধবার (২০ এপ্রিল) সন্ধায় সিলেটের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ সমিতি, সিলেট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমিতির সভাপতি নাসিম হোসেঈনের সভাপতিত্বে এবং অধ্যাপক শাব্বির আহমদ ও কাসমির রেজার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার, এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ, আ.ন.ম ওহিদ কনা মিয়া ও ব্যারিস্টার আরশ আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাজউদ্দিন আহমদ, অধ্যাপক কবির আহমদ, ড. তোফায়েল আহমদ, মো. আবুল বশর, আরিফ মিয়া, অধ্যাপক আমিনুল ইসলাম চুন্নু, অ্যাড. হোসেন আহমদ, অধ্যাপক খসরুজ্জামান, আব্দুল হান্নান, অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর, সৈয়দ বদরুল আলম, আফজল হোসেন, মুক্তাদির আহমদ মুক্তা, আব্দুল মুকিত, মিজানুর রহমান, নুরুল আলম, পিযুষ পুরকায়স্ত টিটু, অ্যাড. আলাউদ্দিন, সুবেদুর রহমান মুন্না, দেবাংসু দাস মিটু, রশিদ আহমদ, মোজাক্কির হোসেন কামালী, মিজানুর রহমান মিজান, নিজাম উদ্দিন ও অ্যাডভোকেট আবুল কাশেম প্রমূখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দুর রহমান এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা আকমল হোসেন।