নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে সামাজিক সংগঠন ”গৌরারং যুব উন্নয়ন সংস্থার” ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার সংগঠনের টুকেরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
এসময় এলাকার যুব সংগঠক তফাজ্জুল হক সুমনকে সভাপতি এবং মোহন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হোসেন আহমদ, সহ সভাপতি মইনুল ইসলাম, সাইফুর রহমান, আবুল হাসনাত, শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ সাধারণ সম্পাদক তাজ মামুদ, আবু সুফিয়ান।
সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
শেষে সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হয়।