রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ধোপাজান নদীতে নৌকা ডুবিতে দুই শ্রমিকের লাশ উদ্ধার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
ধোপাজান নদীতে নৌকা ডুবিতে দুই শ্রমিকের লাশ উদ্ধার - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ধোপাজান নদীতে ঝড়ের কবলে পড়ে নোংগর করা স্টীলবডি নৌকা ডুবে নিখোঁজ দুই শ্রমিকের ভাসমান লাখ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মণিপুরী হাটির মো. হানিয় মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন(২০) এবং অপরজন একই গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে অনিক ইসলাম(১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ধোপাজান(চলতি) নদীতে পাথর বোঝাই এই নোংঙ্গর করা স্ট্রীলবডি নৌকাটিতে ঘুমিয়ে ছিল এই দুই শ্রমিক। ঝড়ো হাওয়া ও অধিক বৃষ্টিপাতের ফলে নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজ হন এই দুই শ্রমিক।

আজ মঙ্গলবার সকালে নৌকার মালিক ঘটনাস্থলে এসে ডুবুরি দিয়ে তল্লাশী চালিয়ে নৌকাটির সন্ধান পেলেও নিখোঁজ দুই শ্রমিকদের কোন সন্ধান মিলেনি। ফলে দুপুরে ধোপাজান নদীতে স্থানীয়রা দুইজনের লাশ বেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিয়ে,বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করেন এবং ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বিশ^ম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইকবাল হোসেন জানান, এই দুই শ্রমিক নৌকার ভেতরে ঘুমিয়ে ছিলেন রাতে প্রচুর বৃষ্টিপাতের ফলে নৌকাটি ডুবে গিয়ে এই হতাহতের ঘটনাটি ঘটে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102