নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতকে ট্রাকের ধাক্কায় সুজন চৌধুরী নামের এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু ঘটেছে।
সোমবার(১৮ এপ্রিল) বিকেলে মন্ডলীভোগ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হলেন, শহরের চরেরবন্দ এলাকার দিন মজুর শাহাদাত আলীর ছেলে।
প্রত্যদর্শীরা জানান, আজ বিকেলে ওয়ার্কশপের মালামাল নিয়ে বাইসাইকেলে যাচ্ছিল শাহীন মিয়া। মালামালসহ চাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে পড়লে সে সড়কের পাশে সাইকেল রেখে তার মধ্যে বসে থাকে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সিলেট ড-১১-০০৭০ বাইসাইকেলে বসে থাকা অবস্থায় ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় শাহীন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিলেট জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। গাড়ীর চালক ও হেলপার পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান।