সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

হাওরে ছুঁই ছুঁই পানি, যেকোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যাওয়ার শঙ্কা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
হাওরে ছুঁই ছুঁই পানি, যেকোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যাওয়ার শঙ্কা - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দিরাইয়ে বাঁধ ভেঙে হুরামন্দিরা হাওরে পানি প্রবেশ করছে। এ ছাড়া পাহাড়ি ঢলে হাওরে পানি ছুঁই ছুঁই করছে। যেকোনো সময় বাঁধ ভেঙে হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে প্রশাসন ও পাউবো।

রোববার (১৭ এপ্রিল) রাতে উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দিরা হাওরের সাতবিলা সুইস গেইট এলাকার বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে।

এমতাবস্থায় জনসাধারণসহ সবাইকে আগামী ২৪ ঘণ্টা হাওরের বাঁধ রক্ষায় পাহারা দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুল ইসলাম বাঁধ ভাঙার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে হাওরের বাঁধ ভেঙে পানি ডুকছে। কৃষকসহ সকলের চেষ্টা ব্যর্থ করে রাতে বাঁধ ভেঙে গেছে।

এ হাওরে এক হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাবে বলে তিনি জানান।

জানা গেছে, সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বর্ধিত গুরমার হাওর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এরপর নিমিষেই তলিয়ে যাচ্ছে হাওর। এ হাওর তলিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দিরা হাওরের সাতবিলা সুইস গেইট এলাকার বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে। এনিয়ে জেলার দিরাই, শাল্লা, ধর্মপাশাসহ সাতটি উপজেলার ১৭টি বাঁধ ভেঙে প্রায় ১০ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বিপজ্জনক সময় পারছি। জেলার সবকটি হাওরে পানিতে ভর্তি, বাঁধে ছুঁই ছুঁই করছে। সব হাওরে পানির চাপ বেশি। টাঙ্গুয়ার হাওর ও যাদুকাটা নদীর পানি নামার সুযোগ পাচ্ছে না। ভাটির পানিও সুনামগঞ্জে চাপ দিচ্ছে। এতে করে হাওর খুবই ঝুঁকিতে আছে। তাই জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ সবাইকে হাওর রক্ষায় বাঁধ পাহারা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102