সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

গুরমার হাওরে পানি ডুকছে

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
গুরমার হাওরে পানি ডুকছে - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের বর্ধিত গুরমার হাওরে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। এতে করে এই হাওরে প্রায় ছয় হাজার একর বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

রোববার(১৭ এপ্রিল) সকালে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন বর্ধিত গুরমার ২৭ নং প্রকল্পটি দেবে পানি ঢুকছে হাওরে।

স্থানীয় কৃষকরা জানান, সকালে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। পরে পাহাড়ি ঢলের পানিতে পাটলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বর্ধিত গুরমার হাওরের ফসল রক্ষা বাঁধের ২৭ নং প্রকল্পটি দেবে পানি ঢুকেছে হাওরে। হাওরের কৃষকরা স্বেচ্ছাশ্রমে কাজ করে শেষ রক্ষা হয়নি।

কৃষক আহমদ করিব জানান, বর্ধিত গুরমার তাহিরপুর ও ধর্মপাশার এই হাওরে প্রায় ছয় হাজার একর জমির বোরো ফসল তলি যাচ্ছে। এ হাওরের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর জানান, পাটলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গুরমার হাওরের বাধ ভেঙে পানি প্রবেশ করছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি আমরা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102