রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

কাল বৈশাখীর বজ্রপাতে শাল্লায় বাবা-ছেলের মৃত্যু, আহত ২

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
কাল বৈশাখীর বজ্রপাতে শাল্লায় বাবা-ছেলের মৃত্যু, আহত ২ - Sunamganj Journal

সন্দীপন তালুকদার(সুজন) শাল্লা: কাল বৈশাখীর বজ্রপাতে সুনামগঞ্জের শাল্লায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭ টার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তারা হলেন শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের মকবুল খাঁ (৫০) ও ছেলে মাসুদ খাঁ (৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালক পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে কৃষি কাজ করতে যান। সকাল ৭ টায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মকবুল খাঁ ও ছেলে মাসুদ খাঁর মৃত্যু হয়।

নিহত মুকবুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেনকে(৭) আহত অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে শাল্লা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী বলেন, বাড়ি পাশেই তারা কাজ করছিলেন। বজ্রপাতে বাপ ছেলে দু’জনেরই মৃত্যু হয়।

ছাত্রলীগ নেতা জেনাউর শাফি জানান, সকালে কৃষি কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই শিশুকে নিয়ে চিকিৎসার জন্য আমি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।

এব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102