মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জের হাওরের কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি নেয়া হবে। আমাদের প্রণোদনা আছে। আমরা ইতোমধ্যে কর্মসূটি নিয়েছি আউশে প্রণোদনা দেয়ার জন্য। ক্ষয়ক্ষতি মেটানোর জন্য সরকার চাষীদের পাশে থাকবে।’

হাওরে আকস্মিক বন্যায় কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা নির্দিষ্ট করে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘আমি কৃষিমন্ত্রী হিসেবে সব সময়ই একটা আতঙ্কের মধ্যে থাকি। প্রকৃতির উপর তো আমাদের হাত নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তিনি বলেছেন, প্রস্তুতি রাখো যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য। ’

আব্দুর রাজ্জাক বলেন, ‘বোরোতে প্রতি বছর আমাদের ২ কোটি টন উৎপাদন হয়, এর মধ্যে ১২ লাখ টন হয় হাওরে, যেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ১২ লাখ টনও বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার। এটা আপনাদের জানা দরকার।’

সার ডিলারদের অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কৃষিমন্ত্রী বলেন, ‘ এই মুহূর্তে সার নিয়ে তেমন সমস্যা নেই। তবে কোনো অনিয়ম হলে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এখানে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। এ সারের জন্য মানুষকে রক্ত দিতে হয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে। কাজেই এখানে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘অতীতের যেকোনো রেকর্ডকে ব্রেক করে সর্বোচ্চ পরিমাণ ভর্তুকি বা প্রণোদনা যাই বলি বর্তমান সরকার দিচ্ছে। প্রতিবছর আমাদের ৮ থেকে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি থাকে বাজেটে। আমরা মনে করেছিলাম যে হারে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ছে তাতে জুন পর্যন্ত ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে যে হারে দাম বাড়ছে ফলে আমাদের ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102