দোয়ারাবাজার প্রতিনিধিঃ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ টাকা কেজি ধরে চাল বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল থেকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের ডিলার মো. আলাউদ্দিন কামারপট্রি রোডে উপকারভোগী কার্ডধারি দরিদ্র ও হত দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি ধরে জন প্রতি ৩০ কেজি চাউল বিক্রি করেন।
এসময় চাল বিক্রি কার্যক্রমে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, ট্যাগ অফিসার তথ্য আপা মুন্নি, খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মো. আলাউদ্দিন, দুলাল মিয়া প্রমুখ।