সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সামাজিক নিরাপত্তাখাতে যোগ হচ্ছে আরও ১০০ উপজেলা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
সামাজিক নিরাপত্তাখাতে যোগ হচ্ছে আরও ১০০ উপজেলা - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: আগামী ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তাখাতে আরও ১০০ উপজেলাকে অন্তর্ভূক্ত করা হচ্ছে। ফলে নতুন করে সামাজিক নিরাপত্তা উপকারভোগীর সংখ্যা আরও ১১ লাখ ব্যক্তি যোগ হচ্ছেন। তবে চলমান কর্মসূচিতে ভাতার পরিমাণ বাড়ানো হবে না।

জানা গেছে, বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতে ১২৩টি কর্মসূচি রয়েছে। ৩০ মন্ত্রণালয় ও বিভাগ এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।

সূত্র জানায়, বয়স্ক ভাতা ও স্বামী পরিত্যাক্তা-বিধবা ভাতার আওতা বাড়াতে নতুন করে আরও ১০০ উপজেলাকে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ২৬২টি উপজেলায় উপকারভোগিদের এই ভাতা দেওয়া হচ্ছে। আগামী ২০২২-২০২৩ অর্থবছরে এটি বাড়িয়ে ৩৬২টি জেলা করার প্রস্তাব করা হবে। বর্তমানে দেশে ৬৪ জেলায় ৪৯৫টি উপজেলা রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সমাজের অবহেলিত বয়স্ক ও বিধবাদের ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে না। সবমিলিয়ে এ খাতে সরকারের ব্যয় বাড়বে ৫০০ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। মূলত বৈঠকটি আয়োজক ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে অর্থমন্ত্রী ছাড়াও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সামাজিক নিরাপত্তাখাতে বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ভাতা বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রণালয় থেকে কোনো সায় দেওয়া হয়নি। তবে এর আওতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ১০০টি উপজেলা নতুন করে সামাজিক কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এই সব উপজেলায় বয়স্ক ও বিধবারা ভাতা পাবেন।

১৯৯৭-১৯৯৮ অর্থবছরে প্রথমবারের মতো মাসে ১০০ টাকা হারে বয়স্ক ভাতা চালু করে সরকার। বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, পরিবার ও সমাজে তাদের মর্যাদা বাড়ানো, আর্থিক অনুদানের মাধ্যমে মনোবল জোরদার এবং চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বাড়াতে এ ভাতা চালু করা হয়। একই কারণে পরের অর্থবছর থেকে বিধবা ভাতা চালু করা হয়।

প্রাথমিকভাবে দেশের সব ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে পাঁচ জন পুরুষ ও পাঁচ জন নারীকে প্রতি মাসে ১০০ টাকা হারে ভাতার আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশনকে এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।

গত তিন অর্থবছর ধরে উপকারভোগীরা মাসে ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরে ভাতার পরিমাণ না বাড়লেও চার অর্থবছর ধরে একই হারে টাকা পাবেন বয়স্ক ও বিধবারা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক ও বিধবা ভাতা ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছিল।

সূত্র জানায়, চলতি অর্থবছর ৫৭ লাখ উপকারভোগী বয়স্ক ভাতা পান। আগামী অর্থবছর এ সংখ্যা আরও ১১ লাখ বাড়ানো হবে। ফলে এ খাতে মোট উপকারভোগীর সংখ্যা হবে ৬৮ লাখ। উপকারভোগী বেড়ে যাওয়ার কারণে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়বে ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছর বাজেটে বয়স্ক ভাতার জন্য বরাদ্দ রয়েছে ৩ হাজার ৪৪৪ কোটি টাকা। আগামী বাজেটে তা বেড়ে দাঁড়াবে ৩ হাজার ৯৪৪ কোটি টাকা।

২০২০-২০২১ অর্থবছরে দেশের ১১২ উপজেলায় বয়স্ক ভাতা দেওয়া হতো। ২০২১-২০২২ অর্থবছরে সর্বাধিক দরিদ্রপ্রবণ আরও ১৫০ উপজেলায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারীকে ভাতার আওতায় আনা হয়। আগামী ২০২২-২০২৩ অর্থবছরে এই ১৫০ উপজেলার সাথে নতুন করে আরও ১০০ উপজেলা যুক্ত হচ্ছে। ফলে দেশের ৩৬২ উপজেলার বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত নারীরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102