মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ধর্মপাশার ডুবাইল হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে কৃষকের বছরের স্বপ্ন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
ধর্মপাশার ডুবাইল হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে কৃষকের বছরের স্বপ্ন - Sunamganj Journal

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল বেবী বাঁধ প্রকল্পের অধীনে থাকা ডুবাইল নামক ফসলরক্ষা বাঁধ ভেঙে কৃষকের প্রায় ৩০০ হেক্টর জমির আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে ওই বাঁধটি ভেঙে এলাকার হাজার হাজার কৃষকের বছরের একমাত্র ফসল তলিয়ে যায়।

এলাকার শত শত কৃষক দিনরাত উঁরা- কুদাল নিয়ে ওই বাঁধটি রক্ষা করার প্রাণপণ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারেননি তারা।

এদিকে আগাম বন্যায় ছরের একমাত্র বোরো ফসল তলীয়ে যাওয়ায় হাওর এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
এলাকার কৃষকের কান্না আর আহাজারিতে পুরো হাওর এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

কৃষকদের অভিযোগ, বাঁধ মেনামত কাজে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতি ও সীমাহীন দূর্নীতির কারনেই আগাম বন্যায় এভাবে বাঁধটি ভেঙে গেছে।

উপজেলা কৃষি কার্যলয় সূত্রে জানা গেছে, এবার চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩১ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে মঙ্গলবার বিকেলে ডুবাইল হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে এলাকার কৃষকের প্রায় ৩০০ হেক্টর জমির আধা পাকা বোরো ধান তলিয়ে গেছে।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমূল ইসলাম জানান, ডুবাইল হাওরে এবার ২০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। এরমধ্যে ১৫ হেক্টর জমির ধান কাটা হয়েছিল। হাওরের বাঁধ ভেঙে বাকি ১৮৫ জমির বোরোধান তলীয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনতাসির হাসান বলেন, পাহাড়ি ঢলের পানি উপজেলার সব ক’ টি নদীতেই অস্বাভাবিকভাবে বৃদ্ধি অব্যাহত থাকায় হাওরের ফসলরক্ষা বাঁধগুলো ঝুঁকিতে রয়েছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাকি সব ক’টি বাঁধের মেরামত কাজ আমরা দিন-রাত মনিটরিং করে যাচ্ছ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102