শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

আগাম বন্যা হতে হাওরের বোরো ফসল রক্ষায় হাওরের বাঁধের কাজে অংশ নিতে হবে-কবির বিন আনোয়ার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
আগাম বন্যা হতে হাওরের বোরো ফসল রক্ষায়  হাওরের বাঁধের কাজে অংশ নিতে হবে-কবির বিন আনোয়ার - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের স্থানসমূহে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তৎপ্রেক্ষিতে সুনামগঞ্জে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ভাচুর্য়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

এছাড়া বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বাম, পুলিশ সুপার মিজানূর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল কুমার সোম, এনএসআই যুগ্ম পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম ও সামসুদ্দোহা, অ‌তিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অ‌তিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, হাওর বাচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, পরিবেশ আন্দোলনের নেতা কাশমির রেজা ও পিযুষ পুরকায়স্থ টিটু প্রমুখ।

সভায় সকল উপজেলা নির্বাহী অফিসার ও উপ-সহকারী প্রকৌশলীসহ জেলা কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে আগাম বন্যা হতে হাওরের বোরো ফসল রক্ষায় সর্ব শক্তি নিয়ে দল মত নির্বিশেষে সবাইকে হাওরের বাঁধের কাজে অংশ নিতে হবে।
উপজেলায় উপজেলায় কমিটি গঠন করে দিতে হবে। কজওয়ে গুলোকে আরও বেশি শক্ত করতে হবে। বালির বস্তা বাশঁ ও জিও টেক্সটাইল বাঁধের গোড়ায় দিতে হবে। যে কোন মূল্যে বোরো ফসল রক্ষার চেষ্ট করতে হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102