নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্তে ভারত থেকে গরু আনতে গিয়ে খাসিয়ামারা নদীতে তলিয়ে তাজুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।
রোববার(৩ এপ্রিল) রাতে উপজেলার ভাঙ্গাপাড়া সীমান্ত খাসিয়ামারা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তাজুল ইসলাম উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে।
বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানান , আমি সন্ধার পরে জেনেছি ভারত থেকে গরু আনাতে যান তাজুল ইসলামসহ ২০/২৫ জন, সবাই সাতার দিয়ে নাদীর তীরে এসেছে তখন প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তাজুল ইসলাম নিখোঁজ হন। সোমবার ( ৪ এপ্রিল ) সকাল থেকে তার খোঁজে নিয়ে এখনো পাওয়া যায়নি দোয়ারাবাজার থানায় জিডি করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, মোছাঃ সাহেদা আক্তার তার স্বামী তাইজুল ইসলামের নিখোঁজ সংক্রান্ত দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়রীর আবেদন করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।