সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুবায়ের আল হাসান জামি (২৩) ও রাজিব আহমেদ (২৫) নামে দুই তরুণ।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান।

জুবায়ের আল হাসান জামি মানিকগঞ্জ জেলা সদরের আনোয়ার মোল্লার ছেলে এবং রাজিব আহমেদ একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (১ এপ্রিল) সকালে এই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার বেলায়াত হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানায়, বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুই আরোহী রাজিব ও জামি আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাতে ভৈরবে পৌঁছানোর পর রাজিব ও নরসিংদী এলাকায় জামি মারা যান।

নিহত জামির চাচা আওলাদ মোল্লা বলেন, মোটরসাইকেলযোগে সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ঘোরার উদ্দেশ্যে এসে দুইজন দুর্ঘটনার শিকার হয়েছেন। এদের মধ্যে জামি সেখানকার একটি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত এবং রাজিব ব্যবসায়ী। মৃত্যুর খবরে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102