রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জামালগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় রাতের আঁধারে হামলা ভাঙ্গচুর, থানায় অভিযোগ দায়ের

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
জামালগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় রাতের আঁধারে হামলা ভাঙ্গচুর, থানায় অভিযোগ দায়ের - Sunamganj Journal

জামালগঞ্জ প্রতিনিধি: সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর জালাল মিয়া ও চানপুর সরকারি প্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার দম্পতির জামালগঞ্জস্থ নতুন পাড়ার নির্মাণাধীন বাসায় রাতের আঁধারে হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নূর জালাল মিয়া রাতেই তাৎক্ষণিকভাবে জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বিবাদী করা হয়, মৃত মোঃ তাজউদ্দীন এর পুত্র মোহাম্মদ বখতিয়ার ও ইখতিয়ার উদ্দিন ও তার ভগ্নিপতি জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক শামছুল হকসহ আরো ২০/২৫ জন কে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, বিবাদীরা অত্যন্ত উগ্রবাদ, সন্ত্রাসী ও ভুমি খেকু প্রকৃতির লোক। শিক্ষক নূর জালাল মিয়া তার নিজ ভুমিতে বাসা-বাড়ি তৈরী করছেন। মঙ্গলবার দিবাগত রাতে (২২ মার্চ) নামাঙ্কিত বিবাদীগন আরো ২০/২৫ জন লোক নিয়ে ওই শিক্ষকের বাসায় হামলা চালায়। হামলায় বাসা বাড়ি তৈরীর নির্মানাধী পিলার গুলোতে হেমার হাতুড়ি ও লোহার রড দিয়ে মাটির সাথে গুড়িয়ে দেয়। এক পর্যায়ে বাসা বাড়িতে এসেও রামদা হকিস্টিক লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষকসহ তার পরিবারের লোকজনকে প্রাণে হত্যার চেষ্ট করে। হামলাকারীরা বসত ঘরে লুটপাটের জন্য ভাঙচুরের চেষ্টা চালালে ওই শিক্ষক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে দরজা আটকিয়ে প্রাণে বাঁচতে চিৎকার-চেঁচামেচি শুরু করে ঘর তৈরির নির্মান সামগ্র সিমেন্ট, লোহার রডসহ প্রায় লাক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। পড়ে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় রাতেই শিক্ষক মোহাম্মদ নূর জালাল মিয়া জামালগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক জামালগঞ্জ থানা পুলিশ ঘটনা পরিদর্শন করে।

এ ব্যাপারে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা মোঃ আবুল আজাদ বলেন, অতীতে সদর সংলগ্ন আমাদের এই পাড়ায় এমন কোন কিছুই হয়নি। নূর জালাল মাস্টার সাহেব খুব শান্ত ভদ্র মানুষ। তার বাসায় রাতে এমন হামলা আমরা ব্যতিত হয়েছি, মেনে নিতে পারছিনা। ভালো করে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় শিক্ষক দম্পতি নিরাপত্তাহীনতা বোধ করছেন। আবাসিক এলাকায় রাতের আঁধারে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীরা ক্ষুবদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেন, লিখিত অভিযোগ পেয়ে রাতেই তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102