বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
দোয়ারাবাজারে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

চলমান হাওর রক্ষা বাঁধের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর পরিচালনা মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রয়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, কৃষক মিজানুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা দোয়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যেখানে ২৮ ফেব্রুয়ারি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার কথা সেখানে কানলার হাওরের ১ নম্বর পিআইসির কাজ এখন শুরু হয়েছে। বাঁধের গোড়া থেকে মাটি কেটে কাদামাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। অনেক জায়গায় অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মিত হচ্ছে। উপজেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা নির্বিকার। এবার কৃষকদের ফসলহানী ঘটলে দুর্নীতিবাজ আমলাদের লুটেরা বর্গীদের মতোন বিতাড়িত করা হবে।’

তাঁরা আরো বলেন, ‘হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসি সিন্ডিকেটের নাম এখলাস ফরাজী। প্রতিটি পিআইসিতে তাঁর নাম শোনা যাচ্ছে। অনেক পিআইসির সভাপতি ও সদস্য সচিব তাঁরা নিজেরাই তাদের পিআইসি সম্পর্কেই জানেন না। সবাই বলছেন এখলাস ফরাজীর নাম। প্রশাসনকে এবিষয়ে তদন্ত করতে হবে।’

এরআগে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সরেজমিনে গিয়ে সুরমা ইউনিয়নের কানলার হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102