সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি, গ্রেফতার ৮ জন তিন দিনের রিমান্ডে

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি, গ্রেফতার ৮ জন তিন দিনের রিমান্ডে - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় গ্রেফতার ৮ জনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ মার্চ) বিকেলে তাদের বন্দর থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত ৮ জনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় বন্দর থানায় বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবুলাল বৈদ্য বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা করেছেন।

এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিরা হলেন- গোপালগঞ্জ সদরের বেতগ্রাম দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে মাস্টার মো. রমজান আলী শেখ (৫৬), চট্টগ্রামের মিরসরাই থানার মৃত সামসুল আলমের ছেলে মাস্টার মো. নুরুল আলম (৪৩), দিনাজপুরের ঘোড়াঘাট থানার মো. রফিকুল ইসলামের ছেলে প্রকৌশলী মো. আরিফুল ইসলাম (২৯), গাজীপুরের কালীগঞ্জ থানার মো. আজিজুল ইসলামের ছেলে প্রকৌশলী মো. নাদিম হোসেন (২৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মো. মন্টু মোল্ল্যার ছেলে লস্কর মো. সুমন হোসেন (২৪), চট্টগ্রামের মিরসরাই থানার মো. একরামুল হকের ছেলে লস্কর মো. সুমন হোসেন (২২), ফেনীর ছাগলনাইয়া থানার মো. আ, রউফের ছেলে সুকানি মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মোঃ নিজাম উদ্দিনের ছেলে গ্রীজার মোঃ. রিয়াদ হোসেন (২৩)।

রোববার (২০ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রুপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এমভি আশরাফ উদ্দিন ডুবে যায়।

সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় লঞ্চের ভেতরে কোন মরাদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102