রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আজ থেকে সুনামগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
আজ থেকে সুনামগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে পবিত্র রমজান উপলক্ষে সুনামগঞ্জের ২৩ স্থানে উপকার ভোগীদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা শুরু হবে।

শনিবার রাত ৭ টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের প্রায় ১ কোটি পরিবারের মধ্যে টিসিবি’র পণ্যসামগ্রী পৌছে দেয়ার লক্ষে সুনামগঞ্জ জেলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১ লক্ষ ১৪ হাজার ৯১০ টি পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। তার মধ্যে সুনামগঞ্জ জেলার উপজেলাসমূহে নতুন উপকারভোগী হলেন ৬১ হাজার ৮৫৬ জন।

এছাড়া তিনি জানান, আগামীকাল সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে ও নীলপুর বাজারে, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শান্তিগঞ্জ ও নোয়াখালী বাজার এবং দরগাপাশা ইউনিয়নের কমবনি, আক্তাপাড়া ছাতক উপজেলার জাউয়াবাজার ও গোবিন্দগঞ্জ বাজার, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার ও হকনগর বাজারে ও মান্নারগাও ইউনিয়নের আমবাড়ি ও কাটাখালি বাজার, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে তাহিরপুর উপজেলার তাহিরপুর বাজার ও মধ্য বাজারে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুরে ও রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে, শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও জগন্নাথপুর উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের রানিগঞ্জ স্কুল মাঠে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী বাজারে ও ফেনারবাক ইউনিয়ন পরিষদ চত্বরে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ও মহদীপুর বাজারে মোট ২৩ টি স্থানে ডিলারগণ পণ্য বিক্রয় করবেন। তালিকাভুক্ত উপকারভোগী উপস্থিত না হওয়ার কারণে পণ্য অবিক্রিত থাকলে ট্যাগ টিমের প্রত্যয়ন সাপেক্ষে স্পটে উপস্থিত নিম্ন আয়ের মানুষের মাঝে ডিলাররা পণ্য বিক্রয় করতে পারবে।

আমরা প্রথম ধাপে ৩০ মার্চের মধ্যে ডিলারদের মাধ্যমে পর্যায়ক্রমে তালিকাভুক্ত উপকার ভোগীদের নিকট ১ম ধাপের পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এডিএম আনোয়ারুল হালিম, সহকারী কমিশনার শাহরিয়ার আশরাফ, তুরাব হোসেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102