রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চিঠিতে ‘স্ত্রীকে দ্রুত বিয়ে’ করতে বলে স্বামীর আত্মহত্যা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
চিঠিতে ‘স্ত্রীকে দ্রুত বিয়ে’ করতে বলে স্বামীর আত্মহত্যা - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় স্ত্রীকে দ্রুত বিয়ের নির্দেশ দিয়ে নিজের কর্মস্থলে আত্মহত্যা করেছেন সাইফুর রহমান নামে এক কারখানার মহাব্যবস্থাপক।

শনিবার (১৯ মার্চ) বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টার দিকে ওই এলাকার বাগদাদ প্যাকেজিং কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে সাইফুর রহমান। প্রায় এক মাস আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তিনি।

পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে কারখানার শ্রমিকদের সংবাদের ভিত্তিতে ওই কারখানার একটি কক্ষের দরজা ভেঙে সাইফুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে পাওয়া যায় একটি চিরকুট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

চিরকুটে সাইফুর রহমান লেখেন, ‘আমার কারও ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার এই মরদেহ মায়ের কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের জন্য উসিলা হিসেবে কবুল করে আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক। যখনই আমি কোনো সমস্যায় পড়তাম তখন তার কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন। বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে।’

স্ত্রীর উদ্দেশ্য সাইফুর লেখেন, ‘খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’

আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102