রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) ও অটোরিকশা চালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ সামাদ আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আশংকাজনক অবস্থায় অটোরিকশা চালক সামাদ আলী ও আমসু মিয়াকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়। ওসমানী হাসপাতাল আসার পথে সামাদ আলী মারা যান। আমসু মিয়াকে ওসমানী হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে মালবাহী ট্রাক ও অটোরিকশা আটক করেছে। ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102