রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

‘পীর হাবিবের জন্য বাংলাদেশ প্রতিদিনের সাথে সুনামগঞ্জের আত্মার সম্পর্ক’

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
‘পীর হাবিবের জন্য বাংলাদেশ প্রতিদিনের সাথে সুনামগঞ্জের আত্মার সম্পর্ক’ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের দুইযুগে পদার্পণ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন, সদ্য প্রয়াত বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, দেশের খ্যাতিমান সাংবাদিক ও কলামস্টি পীর হাবিবুর রহমানের জন্য বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জের সাথে আত্মার সম্পর্ক। পত্রিকাটিকে বস্তুনিষ্ট ও পাঠকপ্রিয় করতে যাঁদের অবদান অগ্রগণ তিনি ছিলেন তাঁদের একজন। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ প্রতিদিন পাঠকের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সাহসের সাথে সততা ও বস্তুনিষ্টতা বজায় রেখে সংবাদ পরিবেশন করায় দীর্ঘদিন ধরে এটি দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক। বাংলাদেশ প্রতিদিন আগামীতে আরো সফলতার সাথে সাধারণ মানুষের কথা তুলে ধরবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, শাহজাহান চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, এমরানুল হক চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, মানবাধিকারকর্মী নূরুল হাসান আতাহের, সাংবাদিক শহীদনূর আহমেদ, কর্ণবাবু দাস, মোশাইদ রাহাত, যুবলীগ নেতা পাভেল আহমদ, সংবাদপত্র পরিবেশক শফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102