শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

তিন ভাগে দক্ষিণ আফ্রিকা সফরে ক্রিকেট দল

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
তিন ভাগে দক্ষিণ আফ্রিকা সফরে ক্রিকেট দল - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঘণ্টাখানেক পর বাংলাদেশ ছাড়ছে জাতীয় ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিনটি আলাদা দলে ভাগ হয়ে শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তামিম-মুশফিকরা আফ্রিকায় পাড়ি জমাবেন।

ঢাকা থেকে প্রথম গ্রুপ শুক্রবার সকাল পৌনে ১১টায় দক্ষিণ আফ্রিকায় উড়াল দিবে। দ্বিতীয় গ্রুপের ফ্লাইট সকাল ১১টায়। তৃতীয় ও শেষ গ্রুপ শনিবার কাতার এয়ারওয়েজে রওনা হবে সকাল পৌনে ১১টায়।

আগামী ১৫ মার্চ জোহানেসবার্গে আন্তঃদলীয় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর স্বাগতিকদের বিপক্ষে ১৮, ২০ ও ২৩ মার্চ আইসিসি সুপার লিগের অন্তর্ভুক্ত তিনটি ওয়ানডে খেলবে তারা।

একদিনের সিরিজ শেষে টেস্টের প্রস্তুতি নিতে ২৬-২৭ মার্চ দুই দিনের আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ খেলবে তারা প্রোটিয়াদের সঙ্গে। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল ডারবানে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে ৮-১২ এপ্রিল।

এই সিরিজে সাকিব আল হাসান নেই। তার আবেদনের প্রেক্ষিতে বিসিবি ৩০ এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ এবার উচ্চাশা নিয়ে মাঠে নামবে। নিউ জিল্যান্ডে সাম্প্রতিক সাফল্য তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাব। সঙ্গে এটাও সত্যি যে, এটা কঠিন। ওখানে আমাদের রেকর্ড ওতটা ভালো না। রেকর্ড জিনিসটাই এমন যে যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে।’

জয়ের জন্য সর্বোচ্চটা নিংড়ে দিবে দল, বললেন তামিম, ‘আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তোবা আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি এখন বলব, আমরা অবশ্যই জিততে চাই। এর জন্য যা যা করার দরকার তা করব। তারপর যদি ফল আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো। যদি না আসে আমরা আবারো কঠিন পরিশ্রম করব।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102