নিজস্ব প্রতিবেদক: “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে বিমা দিবস পালিত হয়েছে। সুনামগঞ্জ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সলিঃ এর আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বীমার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সুযোগ সুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন কোম্পানির জেনারেল ম্যানেজার ও সুনামগঞ্জ জেলা ইনচার্জ শামীম হাসান।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সলিঃ এর জেনারেল ম্যানেজার শামীম হাসান, ডি জি এম ফারুক আহম্মদ, এ জি এম নাজিমুন বেগম সহ অনেকে।