সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

রাজনগরে জাতীয় বীমা দিবস পালিত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
রাজনগরে জাতীয় বীমা দিবস পালিত - Sunamganj Journal

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে মঙ্গলবার (০১ মার্চ) সকালে রচনা প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা গোলাম রাব্বানী খান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ রঞ্জন ভট্টাচার্য্য, জীবন বীমা কর্পোরেশনের ব্রাঞ্চ ইনচার্জ মসুদ মিয়া, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ইনচার্জ মাওলানা আব্দুস শহীদ, সাংবাদিক মো. ফরহাদ হোসেন সহ বীমার সাথে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল কান্তি গুপ্ত চৌধুরী, সাংবাদিক আহমদউর রহমান ইমরান প্রমুখ।

পরে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102