সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

উজিরের মৃৃত্যু, দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
উজিরের মৃৃত্যু, দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানায় নির্যাতন করে প্রবাস ফেরত উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ শান্তিগঞ্জ থানার সাবইন্সপেক্টর দেবাশীষ সুত্রধরকে প্রধান আসামি করে ও এস আই আলাউদ্দিনে বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উজির মিয়ার ছোট ভাই ডালিম মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে এই মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইন জীবী সমিতির সভাপতি অ্যাড.রুকেশ লেইস।

তিনি বলেন, উজির মিয়াকে নির্যাতন করে হত্যার অভিযোগে আমরা আদালতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। পুলিশ কিংবা উচ্চ পর্যায়ের যে কোন কর্মকর্তা হোক আইন সবার জন্য সমান। আশা করি উজির মিয়ার পরিবার ন্যায় বিচার পাবে।

মামলার বাদী ও নিহতর ছোট ভাই ডালিম মিয়া জৈন্তাবার্তা-কে বলেন, আমার নির্দোষ ভাইকে মিথ্যে অপবাদ দিয়ে অহেতুক পুলিশ নির্যাতন করেছে। আজকে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি আশা করি ন্যায় বিচার পাবো।

প্রসঙ্গত, উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি রাতে গ্রেপ্তারের সময় সাবইন্সপেক্টর দেবাশীষ সুত্রধর ও তখন কার দায়িত্ব প্রাপ্ত (ওসি) আলাউদ্দিন। এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

উল্লেখ্য, চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন।২১ ফেব্রুয়ারি উজির মিয়া নিজ বাড়িতে অসুস্থতা আরও বাড়লে স্থানীয় কৈতক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102