নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার বালুমহালসমূহ ইজারা প্রদানের লক্ষ্যে দাখিলকৃত দরপত্রসমূহ উম্মুক্তকরণ করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই দরপত্র উন্মুক্তকরণ করা হয়।
দরপত্র উন্মুক্ত করেন সংশ্লিষ্ট দরপত্র উন্মুক্তকরণ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-১) মোঃ জহুরুল ইসলাম, রেভিনিউ ডেপুটি কালেক্টর এস. এম. রেজাউল করিমসহ দরপত্র দাখিলকারীগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।