সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জনগণের কল্যাণে পল্লী বিদ্যুৎ আরও শক্তিশালী হবে-পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
জনগণের কল্যাণে পল্লী বিদ্যুৎ আরও শক্তিশালী হবে-পরিকল্পনামন্ত্রী - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী উন্নয়ন কর্মসূচী “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” সফল বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম ও নিবিড় তত্বাবধানে বাংলাদেশের প্রত্যোক ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে। এখন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাজ হবে জনগণের কাছে সর্বোচ্চ সেবা পৌছে দেয়া। সকল ভোগান্তি দূর করে তাদের চাহিদা পূরণ করা। প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আশাকরি জনগণের কল্যাণে পল্লী বিদ্যুৎ আরও শক্তিশালী হবে এজন্য সরকারের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে গ্রাহক সেবায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ‘উঠান বৈঠক’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

উঠান বৈঠকে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. মতিউর রহমান, পল্লী বিদ্যুৎ সিলেট জোনের প্রকৌশলী বিপ্লব বান্টা, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি আবুল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, গ্রাহক ফরিদুর রহমান ফরিদ, মাসুক মিয়া ও শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন।

এসময় উপস্থিত গ্রাহকরা পল্লী বিদ্যুতের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা অতিথিদের সামনে তুলে ধরেন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102