রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

গার্মেন্টস শিল্পকে পৃথিবীতে ১ নাম্বার স্থানে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করছে সরকার-বিমান প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
গার্মেন্টস শিল্পকে পৃথিবীতে ১ নাম্বার স্থানে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করছে সরকার-বিমান প্রতিমন্ত্রী - Sunamganj Journal

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় ও সমাজসেবা অধিদপ্ত সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও চেক বিতরণ করা হয়।

রোববার(২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (সচ্ছতায়) উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও চেক বিতরণ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আওতায় ৬টি প্রকল্পের উদ্বোধন, ৩টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্তনালয়ের অধিনে ২টি কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন সমাজসেবা কার্যালয় কতৃর্ক পল্লী মাতৃকেন্দ্রের ১৩টি দলের ক্ষুদ্র ঋণ বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তর আওতায় মহিলাদের সনদ ও চেক বিতরণ, উপজেলা প্রশাসনের তত্বাবধানে ক্ষুদ্র নৃগোষ্ঠি ছাত্রীদের মাঝে ২০টি বাই-সাইকেল বিতরণ ও গ্রাম পুলিশের মাঝে পোষাক বিতরণ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী তাপস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।

এসময় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, মাধবপুর চুনারুঘাট সার্কেল মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ১নং ধর্মঘর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, ২নং চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ৪নং আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খোরশেদ আহমেদ, ৬নং জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাসুদ খান, ৯নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ সোহেল, ১০নং ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, উপজেলা আ’লীগ সহ-সভাপতি জাহেদ খান, উপজেলা আ’লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলী, থানা প্রেসক্লাবের সম্পাদক সাব্বির হাসান, আন্দিউড়া ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ প্রমুখ।

বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি বলেন, দেশে উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। প্রথমেই উনার নির্বাচনী এলাকা মাধবপুরে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদের প্রতি অনুরোধ করেন দায়িত্বের সাথে যেন ইউনিয়নের মানুষের পাশে থাকে ও কর্তব্য পালন করে। দেশ থেকে আরব দেশ দুবাই, সৌদি-আরব সহ বিভিন্ন দেশে প্রবাসীদের প্রবাসে যেতে কোভিড-১৯ এর চলমান পরিস্থিতি কারণে অবরোধ ছিল, বিদেশ যেতে বিভ্রান্তি পোহাতে হত বিমান ও পর্যটক মন্ত্রনালয়ে নিরলস প্রচেষ্টায় এই অবোধ তুলে নেয়া হয়। মাধবপুর উপজেলা সদর থেকে ছাতিয়ান পর্যন্ত বিভিন্ন ইউপির জন্য হাইওয়ে সড়ক বিপরীত সড়ক নির্মানের জন্য কাজ চলছে। দেশে থেকে যারা বাহিরে দেশে যান এই মহামারী করোনার সময়ে বিদেশে ভ্রমণ করে তাদের জন্য করোনা টিকা অবশ্যই গ্রহণ করতে হবে। দেশের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স গুলো চিকিৎসা ক্ষেত্রে আরও ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারী করোনার পরিস্থিতিতেও স্কুল গুলোতে জানুয়ারী প্রথম থেকেই শিশুদের হাতে বই বিতরণ কার্যক্রম সফল করেন দেন। শেখ হাসিনা সরকার দেশের গার্মেন্টস শিল্পকে পৃথিবীতে ১নাম্বার করার লক্ষে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102