বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

গোবিন্দগঞ্জে বাস দুর্ঘটনায় আহত ১০

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
গোবিন্দগঞ্জে বাস দুর্ঘটনায় আহত ১০ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাইগামী নূর পরিবহন নামের ছাত্রীবাহী বাস সড়কে উল্টে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে।

রোববার ভোর সোয়া ৫টায় ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এলাকায় এ ঘটনাটি ঘটে।

দূর্ঘটনার পর চালাক-হেলপার পালিয়ে গেলেও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কৈতক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশ নারী এবং পুরুষ যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৬৩৯) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে প্রবেশ করে। এ সময় সরু সড়কের মধ্যখানে আইলেনের উপর বাস উঠে গিয়ে সড়কেই উল্টে যায়। দূর্ঘটনার সময় প্রায় সকল যাত্রীরা ছিলেন ঘুমে।

খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর সালেহ আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন। গাড়িটি সড়কে উল্টে থাকায় অপর লেনে চলছে যানবাহন। দ্রুত বাসটি অপসারণ করা না হলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হবে।

নরসিংদি জেলা সদরের নগর বানিয়াদি আবদুল্লাহপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আহত বাদল মিয়া (৪২) জানান, তিনি ওই গাড়ির যাত্রী ছিলেন। নরসিংদি থেকে গাড়িতে উঠেন। থ্রিপিছ কাপড়ের ব্যবসায়ী তিনি শান্তিগঞ্জে কাপড় নিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন গাড়িটি সিলেট শহরে প্রবেশের আগে চলন্ত অবস্থায় একটি শ্যামলী গাড়ির সাথে ধাক্কা লাগার সম্ভাবনা ছিল। এসময় চালকের চোখে ঘুম লক্ষ্য করা গেছে।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির ম্যানেজার জহির হোসাইন, শ্রমিক নেতা মিলন মিয়াসহ একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দূর্ঘটনার পর তারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ কাজে সহযোগিতা করেছেন।

এব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর সালেহ আহমদ বলেন, চালক ঘুমে ছিলো এজন্য এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102