সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে শিক্ষকের উপর হামলা, গ্রেফতার ২

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
দোয়ারাবাজারে শিক্ষকের উপর হামলা, গ্রেফতার ২ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক স্কুল শিক্ষকের উপর অতর্কিত হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে তাদেরকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের রামপুর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মান্নারগাও ইউনিয়নের রামপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আব্দুল বাছিত (২৮) ও তার ছোট ভাই আব্দুল আলীম (২০)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গত রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার মান্নারগাও ইউনিয়নের রামপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আব্দুল বাছিতসহ তার স্বজনদের নিয়ে সহকারী শিক্ষক আব্দুল আওয়াল সহ তার পরিবারের উপর হামলা করেন। হামলায় আব্দুল আওয়াল ও তার স্ত্রীসহ চারজন গুরুতর আহত হন। পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ওই দিন দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় পুলিশ অভিযুক্ত দুই সহোদরকে শুক্রবার ভোরে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102