মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

হাওরে কজওয়ে নির্মাণ করা হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
হাওরে কজওয়ে নির্মাণ করা হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী - Sunamganj Journal

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, আগাম বন্যার হাত থেকে হাওর এলাকার একমাত্র বোরো ফসল রক্ষার জন্য ফসলরক্ষা বাধের ঝুঁকিপূর্ণ অংশে কজওয়ে নির্মাণ করা হবে। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ ১৪ টি নদী খনন করা হবে। দুটি প্রকল্প বাস্তবায়ন হলে হাওরে আগাম বন্যার ঝুঁকি অনেক কমে যাবে।

বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জের পাকনার হাওরের ফসল রক্ষাবাধ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। হাওরে কোন প্রকল্প বাস্তবায়ন করতে হলে সমীক্ষার প্রয়োজন হয়। সমীক্ষা না করে প্রকল্প গ্রহণ করা হলে অনেক ভুল হতে পারে।

পরিদর্শনকালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানূর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী উত্তর পূর্বাঞ্চল এস এম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম, শামসুদ্দোহা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

চলতি বছর পানি উন্নয়ন বোর্ড অধীনে জেলার ছোট বড় ৫২ টি হাওরে ৭০১ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি ৫২০ কিলোমিটার ফসল রক্ষা বাধ নির্মাণ করছে। এসব প্রকল্পে প্রাক্কলন ধরা হয়েছে ১১৭কোটি ৬৬ লাখ টাকা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102