সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
সুনামগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকার মৃত আবুল কালামের ছেলে জুলহাস মিয়া(২৪) ও একই এলাকার আক্তার আলীর ছেলে ইসমাইল মিয়া (২১)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করে অবস্থান নেয় নতুন বাসস্ট্যান্ড এলাকায়। দুপুরের দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে আসা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের দুই মাদক ব্যবসায়ী অভিনভ পন্থায় একটি লাগেজ ভর্তি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদেরকে তল্লাশি করে তাদের সাথে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়‌। তাদের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

সুনামগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - Sunamganj Journal

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক সাজেদুল হাসান, উপ পরিদর্শক(এসআই) মামুনার রশীদ, উপ পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল মিয়াসহ বিভাগীয় স্টাফরা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা অভিনভ পন্থায় লাগেজ করে গাঁজা বিক্রিয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে নিয়ে আসেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সারণির ক্রমিক ১৯(খ) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, আন্তঃজেলা মাদকপাচারকারী টিমের সদস্যও।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102