রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

‘মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
'মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা' গ্রন্থের মোড়ক উন্মোচন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: ‘মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে সুনামগঞ্জে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির জগলুল মিলনায়তনে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জাতির জনককে স্বীকার করে এই দেশে রাজনীতি করতে হবে। যে দল-মতের হোন না কেন এ দুটি বিষয়ে আপস করা চলবে না। আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের কোনও বিকল্প নেই। প্রবাসে থেকেও লেখক মুক্তিযুদ্ধ নিয়ে একের পর এক বই লিখে আমাদের ভাণ্ডারকে সমৃদ্ধ করছেন। তাই মুক্তিযুদ্ধ নিয়ে যার যার জায়গা থেকে গবেষণা, লেখালেখি ও পড়াশোনা চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু এই গ্রন্থটি লিখেছেন।

'মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা' গ্রন্থের মোড়ক উন্মোচন - Sunamganj Journal

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শিক্ষাবিদ কোহিনূর আক্তার, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102