অর্থনীতি ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৭০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০.৮০ টাকা বা ১৬.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৪.৫৮ শতাংশ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ১৩.৩৩ শতাংশ, দ্যা পেনিনস্যুলা চিটাগাংয়ের ১১.২১ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১০.০৬ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৯.৮৯ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল মিলসের ৯.৭১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.৩৩ শতাংশ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮.৮৩ শতাংশ কমেছে।