রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শীতার্তদের মাঝে দোয়ারাবাজার প্রেসক্লাবের কম্বল বিতরণ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
শীতার্তদের মাঝে দোয়ারাবাজার প্রেসক্লাবের কম্বল বিতরণ - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব।

শনিবার সকাল এগারোটায় দোয়ারাবাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এর আগে দোয়ারাবাজার প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাবের সহসভাপতি আলাউদ্দিন, কামাল পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, অর্থ সম্পাদক আশিস রহমান, প্রচার সম্পাদক সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য মনির হোসেন, মামুন মুন্সী প্রমুখসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশের পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে দোয়ারাবাজার প্রেসক্লাব।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102