রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জামায়াতকে ছাড়াই বৃহত্তর জোট গড়তে চায় বিএনপি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
জামায়াতকে ছাড়াই বৃহত্তর জোট গড়তে চায় বিএনপি - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়ার পরিকল্পনা করছে বিএনপি। এতে বর্তমান জোটের বাইরের দলগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে। জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দল, ইসলামপন্থি দল এবং বাম রাজনৈতিক দলগুলোকে জোটে আনতে চায় বিএনপি। তবে, দলটি দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে নতুন জোটে রাখতে চায় না।

সম্ভাব্য জোটসঙ্গীদের সঙ্গে যত দ্রুত সম্ভব মতবিনিময় করার পরিকল্পনা করছে বিএনপি। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে বসা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে সম্প্রতি দুটি কমিটি গঠন করেছে বিএনপি। একটি কমিটির নেতৃত্বে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। এ কমিটির কাজ হচ্ছে—২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করা।

অন্য কমিটির নেতৃত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার সঙ্গে আছেন স্থায়ী কমিটির দুই সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এ কমিটি বাম ও ইসলামী দলসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে।

বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে, গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) মির্জা ফখরুলের সঙ্গে আলোচনা করে এ কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে, কোন দলের সঙ্গে কখন বৈঠক হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। দু-একদিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা দল ও বৈঠকের তারিখ চূড়ান্ত করবেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত দলগুলো বাদে অন্য সব নিবন্ধিত ও অনিবন্ধিত দলের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি। এ মতবিনিময়ের সময় নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের বিষয়ে আলোচনা হবে। এর পাশাপাশি, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেসব বিষয়ে দলের অবস্থান ও অঙ্গীকারের কথা উপস্থাপন করা হবে। সব দলের সঙ্গে মতবিনিময় শেষ হলে একটি প্রতিবেদন তৈরি করা হবে। সে প্রতিবেদন দলের স্থায়ী কমিটির সভায় উপস্থাপন করবেন দুই কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সরকারের বাইরের সব রাজনৈতিক দল একমত। এ ইস্যুতে বিএনপি বৃহত্তর ঐক্য গড়তে চায়। তাই সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে যাচ্ছি।’

আরেক কমিটির প্রধান গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমাদের সবার দাবি একটাই—নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। সে লক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও গণতন্ত্রমনা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব। সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে আপাতত বসছে না বিএনপি। গত শুক্রবার স্থায়ী কমিটির বৈঠকে বৃহত্তর ঐক্য ইস্যুতে জামায়াতে ইসলামীর সঙ্গে মতবিনিময় সভা না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহত্তর ঐক্য ইস্যুতে কয়েকটি দলের সঙ্গে বিএনপি ইতোমধ্যে অনানুষ্ঠানিক আলোচনা করেছে। তারা বলেছে, জামায়াত থাকলে তারা ঐক্যে আসবে না। তবে, এখন পর্যন্ত জোট থেকে জামায়াতকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত বিএনপি নেয়নি।

সুত্র: রাইজিংবিডি

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102