মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বাড়ল এলপিজি গ্যাসের দাম

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
বাড়ল এলপিজি গ্যাসের দাম - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে, এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৪০ টাকা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক ও মোহাম্মদ বজলুর রহমান।

নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান।

অনুষ্ঠানে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে এলপিজির (১২ কেজি) দাম ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি, যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ১৭৮ টাকা।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটার প্রতি ৫৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102