শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

দোয়ারাবাজারে বিজিবির মামলায় এক নিরাপরাধ প্রবাসী, মুক্তি দিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
দোয়ারাবাজারে বিজিবির মামলায় এক নিরাপরাধ প্রবাসী, মুক্তি দিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে বিজিবি এসল্ট মামলায় এক নিরপরাধ প্রবাসীর নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে। মামলা হতে তার নাম বাদ দিতে এলাকাবাসী ও প্রবাসীর পরিবার সংবাদ সম্মেলন করেছেন।

রোববার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামে প্রবাসী রমজান আলীর বাড়িতে সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও প্রবাসীর পরিবার বলেন, বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের মনামিয়ার পুত্র রমজান আলী বিগত তেরো বছর ধরে জীবনজীবিকার তাগিদে প্রবাসে বসবাস করছেন। গত ১৮ জানুয়ারি তিনি ছুটিতে দেশে ফিরেন। দীর্ঘ একযুগ পর দেশে ফেরার পরও স্বস্তিতে নেই ওই প্রবাসী। সম্প্রতি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া সীমান্তে রাতের আধাঁরে চোরাকারবারি ও বিজিবি জোয়ানদের মধ্যে সংঘটিত মারামারির ঘটনায় বিজিবি একটি এসল্ট মামলা দায়ের করে। ওই মামলায় ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সদ্য দেশে ফেরা ডুবাই প্রবাসী রমজান আলীর নামও অন্তর্ভুক্ত করা হয়। অথচ বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘটিত ঘটনার সাথে তিনি কোনওভাবে জড়িত নয়। প্রবাসী রমজান আলীর নাম অহেতুক মামলায় জড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পড়ে প্রবাসী রমজান আলী বলেন, আমি দীর্ঘ তেরো বছর ধরে প্রবাসে শ্রমিকের কাজ করে পরিবার চালাচ্ছি। বাড়িতে এসেও শান্তিতে নেই। বিজিবি’র সাথে চোরাকারবারিদের সাথে কী ঘটনা তাও আমি জানি না। অথচ আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি এ ব্যাপারে স্থানীয় বিজিবি প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে প্রবাসীর নাম কর্তন করার দাবি জানিয়েছেন, ইউপি সদস্য আলআমিন ও আবদুল কাদির এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102