নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলা স্কাউটের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এই স্কাউটের ভবনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
ভবন উদ্বোধনী অনুষ্ঠান উপলেক্ষে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটস কমিশনার মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক তাহের আলী, শিক্ষক নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।