সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান! - Sunamganj Journal

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সের এক নেতৃস্থানীয় সাংবাদিকের প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ হতে যাচ্ছেন জিনেদিন জিদান। মাউরিসিও পচেত্তিনোর জায়গায় নাকি বসবেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

গত মৌসুমে বার্সেলোনা থেকে প্যারিস ক্লাবে লিওনেল মেসির যোগ দেওয়ার খবর সবার আগে ব্রেক করেছিলেন ড্যানিয়েল রিওলো। রেডিও স্টেশন আরএমসি স্পোর্টের এই সাংবাদিক জানান, গত মৌসুমে দ্বিতীয়বার রিযাল মাদ্রিদ ছাড়া জিদান পার্ক দে প্রিন্সেসে পচেত্তিনোর উত্তরসূরি হতে যাচ্ছেন। স্প্যানিশ সংবাদপত্র এএস’র মাধ্যমে রিওলো তার পডক্যাস্ট ‘আফটার ফুট’-এ বলেছেন, ‘সর্বশেষ, জুনের মধ্যে পিএসজির কোচ হতে যাচ্ছেন জিদানে।’

রিওলোর তথ্য ঠিক হলে, আবারো জিদান-রামোসের পুনর্মিলনী হতে যাচ্ছে। একই সঙ্গে সাবেক প্রতিদ্বন্দ্বী ক্লাবের মেসি-নেইমারদেরও কোচিং করাবেন সাবেক ফরাসি ফরোয়ার্ড। পিএসজিতে কিলিয়ান এমবাপ্পেকে জিদানের কোচিং করানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি রিওলো।

যদিও এমবাপ্পে এখন চাইলেই রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলাপ সেরে নিতে পারবেন। কিন্তু ফরাসি ফরোয়ার্ড মূলত জিদানের অধীনে রিয়ালে খেলার ব্যাপারে উদগ্রীব ছিলেন। ধারণা করা যায়, প্যারিসেই থেকে যেতে পারেন ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।

এর আগে এএস প্রতিবেদনে জানায়, এই মৌসুম শেষ করেই পিএসজি ছাড়বেন পচেত্তিনো। গত বছর ম্যানইউর বরখাস্ত কোচ উলা গুনার সুলশারের উত্তরসূরি হতে বাধা দেওয়ায় পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন চলছে। এদিকে ম্যানইউর বর্তমান কোচ রাল্ফ র‌্যাগনিক ছয় মাসের চুক্তিতে যোগ দিয়েছেন। তারপরই ওল্ড ট্র্যাফোর্ডের হট সিটে বসবেন আর্জেন্টাইন কোচ। আর পিএসজির শূন্যস্থান পূরণ করবেন জিদান।

যদিও ফরাসি জায়ান্টরা জিদানকে কোনো প্রস্তাব দেওয়ার খবর উড়িয়ে দিয়েছে। পিএসজিতে যোগ দেওয়ার ইচ্ছায় একমাত্র বাধা হতে পারে তার শৈশবের ক্লাব মার্শেইর প্রতি আনুগত্য।

গত মৌসুমে রিয়াল ছাড়ার পর আপাতত ছুটি কাটাচ্ছেন জিদান। সাবেক ফরাসি তারকার দীর্ঘদিনের সহকারী কোচ ডেভিড বেত্তোনি বেইন স্পোর্টসকে তার সহকর্মীকে নিয়ে গুঞ্জন শুনেছেন, কিন্তু মুখে কুলুপ এঁটেছেন তিনি।

বেত্তোনি বলেছেন, ‘আমরা সবাই জানি জিজু একজন মার্শেই ম্যান। মার্শেই ও প্যারিসের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কেও জানা আছে সবার। তাই এটা নির্ভর করছে তিনি পেশাকে কতটা অগ্রাধিকার দেন তার ওপর। কেবল সময়ই সব বলবে। জিদানে কি পিএসজিতে যাচ্ছেন? সত্যি বলতে আমি এনিয়ে তার সঙ্গে কথা বলিনি। সংবাদপত্রগুলোতে গুঞ্জন সম্পর্কে আমরা জানি। কিন্তু জিজু আমাকে বলেছেন, তিনি পুরোপুরি বিশ্রামে থাকতে চান।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102