মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউপি চেয়ারম্যানগণের শপথগ্রহণ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউপি চেয়ারম্যানগণের শপথগ্রহণ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ও শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউপিসহ ১৭ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ারুজ্জামান,সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান শাহরিয়ার ও জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন। শুরুতেই নির্বাাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

শপথ অনুষ্ঠানে চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন মো. আব্দুল ওয়াদুদ, কুরবান নগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত,সুরমা ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন রেজা,জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মো. রশিদ আহমেদ,রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই,মোহনপুর ইউপি চেয়ারম্যান মাইনুল(মীনউল) হোসেন,মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক,কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি সামছুল ইসলাম ও গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন।

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউপি চেয়ারম্যানগণের শপথগ্রহণ - Sunamganj Journal
শপথ নিলেন শান্তিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা।

এদিকে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সুফি মিয়া,জয়কলস ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. জগলুল হায়দার,পশ্চিম বীরগাওঁ ইউপি চেয়ারম্যান মো. লুৎফুর রহমান জায়গীরদার খোকন,শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহিন,পূর্ববীরগাওঁ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম,পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম,পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মো.মাসুক মিয়া।

এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন,কে আপনাদের ভোট দিয়েছেন কিংবা দেননি সেই দৃষ্টিকোণ থেকে বিচার না করে আপনি একটি ইউপির জনপ্রতিনিধি হিসেবে সকল জনগনের প্রতি সমানভাবে তাদের মৌলিক সেবা প্রদানের নির্দেশ দেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না তাই প্রতিটি ইউনিয়ন আর ওয়ার্ড কোন মানুষ যেন গৃহহীন না থাকে সেইদিকে খেয়াল রেখে তাদের গৃহ নির্মাণ করে দিতে হবে। তিনি আরো বলেন,হাওরের এই জেলার মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল তাই প্রতিটি হাওরে সময়মতো কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য সঠিকভাবে ফসলরক্ষা বাধঁ নির্মানে এখন থেকে মনোযোগী হওয়ার আহবান জানান। কেহ বাধঁ নির্মাণে অনিয়ম আর দূর্নীতির সাথে জড়িত হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন হুশিয়ারী উচ্চারন করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102