শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

নৌকায় ভোট না দেয়ায় সংঘর্ষে, আহত ৪

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
নৌকায় ভোট না দেয়ায় সংঘর্ষে, আহত ৪ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক, দিরাই: সুনামগঞ্জের দিরাইয়ে সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকায় ভোট না দেয়ায় হামলা ও গুলাগুলির ঘটনায় দুপক্ষের ৪জন আহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়ল গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন তাড়ল গ্রামের আহম্মদ চৌধুরী। একই গ্রামের সুফি মিয়া নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ চৌধুরীর বিরোধিতা করেন। গত শনিবার দুপুরে দিরাই বাজারের হাইস্কুল রোডে আহম্মদ চৌধুরী ও তার ভাইয়েরা সুফি মিয়াকে হামলা করে। মারধরে আহত করে সুফি মিয়া রাতে আহম্মদ চৌধুরীকে প্রধান আসামী করে কয়েকজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। গ্রামবাসীর সাথে আলাপকালে জানা যায়, মামলা দায়েরের জের ধরে রোববার সকালে চেয়ারম্যান প্রার্থী আহম্মদ চৌধুরীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক সুফি মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় দুপক্ষের গুলাগুলিতে ৩জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হন।

আহতরা হলেন, আহম্মদ চৌধুরীর পক্ষের আমিনুর চৌধুরী (২৬), আলআমিন চৌধুরী (৩৮) ও সুফি মিয়া চৌধুরী (৫৫), তাঁর ছেলে ইদু মিয়া চৌধুরী (৩০)। গুরুতর আহত আমিনুর চৌধুরী ও আলআমিন চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে দিরাই হাসি কর্তৃপক্ষ।

দিরাই থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102