মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সুনামগঞ্জে ২১টি ইউপিতে বিজয়ী হলেন যারা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
সুনামগঞ্জে ২১টি ইউপিতে বিজয়ী হলেন যারা - Sunamganj Journal

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের তিন উপজেলার ২১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের সাত জন, স্বতন্ত্র(বিএনপি) চারজন, স্বতন্ত্র (আওয়ামী বিদ্রোহী) নয়জন, জাতীয় পার্টির একজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

রোববার(২৬ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে বিজয় ঘোষণা দেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

জাগা গেছে, জেলার জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন পাটলী ইউনিয়নে নৌকা প্রতীকে আঙ্গুর মিয়া ৪ হাজার ৩শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র(আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী সিরাজুল হক আনারস প্রতীকে ৩ হাজার ৪শ ৮৬ ভোট পেয়েছেন। রানীগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকে ছদরুল ইসলাম ৭হাজার ১শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র(আওয়ামীলীগ বিদ্রোহী) শহিদুল ইসলাম রানা আনারস প্রতীকে ৪ হাজার ২শ ৩৭ ভোট পেয়েছেন। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে ৫ হাজার ৬শ ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান চশমা প্রতীকে ৪ হাজার ৬শ ৮৬ ভোট পেয়েছেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র(আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী শহিদুল ইসলাম বকুল আনারস প্রতীকে ৫হাজার ১শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আরেক স্বতন্ত্র(আওয়ামীলীগ বিদ্রোহী) আরশ মিয়া চশমা প্রতীকে ৩ হাজার ৩শ ভোট পেয়েছেন। কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ আনারস প্রতীকে ৫ হাজার ৮শ ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকে আলাল হোসেন রানা ৫ হাজার ১শ ৮৯ ভোট পেয়েছেন। আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র(আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী আইয়ুব খান মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৫শ ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকে আব্দুস সত্তার ৩ হাজার ২০ ভোট পেয়েছেন। পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মখলুছ মিয়া ঘোড়া প্রতীকে ৪ হাজার ৮শ ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া চশমা প্রতীকে ৪ হাজার ৪শ ৭১ ভোট পেয়েছেন।

এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নে সুলোকাবাদা ইউনিয়নে নৌকা প্রতীকে নুরে আলম সিদ্দিকী তপন বিজয়ী হেয়েছেন। এছাড়া পলাশ ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী মো. সুহেল আহমদ সুহেল, ধনপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী মো. মিলন মিয়া, দক্ষিন বাদাঘাট ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র(বিএনপি) প্রার্থী অ্যাড. ছবাব মিয়া ও ফতেহপুর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো. ফারুক মিয়া বিজয়ী হয়েছেন।

অন্যদিকে দিরাই উপজেলার নয় ইউনিয়নে চেয়ারম্যান পদে রফিনগর ইউনিয়নে নৌকা প্রতীকে শৈলেন্দ্র কুমার তালুকদার বিজয়ী হয়েছেন। এছাড়া করিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে লিটন চন্দ্র দাস লিটু, জগদল ইউনিয়নে নৌকা প্রতীকে হুমায়ুন রশীদ লাভলু, ভাটিপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ, রাজা নগর ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল, চরনারচর ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী পরিতোষ রায়, সরমঙ্গল ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মোয়াজ্জেম হোসেন জুয়েল, তাড়ল ইউনিয়নে চশমা প্রতীকে স্বতন্ত্র(বিএনপি) প্রার্থী আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী একরার হোসেন বিজয়ী হয়েছেন।

তারা সবাই বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102