রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন অ্যাড. সাইদুর রহমান

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন অ্যাড. সাইদুর রহমান - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করতে মনোনয়ন পত্র চান যুবলীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির এপিপি অ্যাডভোকেট সাইদুর রহমান।

শনিবার(২৫ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডির কার্যালয়ে নৌকা প্রতীকে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

তিনি জেলা জজ কোটের (এপিপি) যুবলীগ নেতা অ্যাডভোকেট সাইদুর রহমান তালুকদার। এছাড়া তিনি বর্তমানে সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ন সাধারন সম্পাদক, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক আহ্বায়ক, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

সাইদুর রহমান বলেন, আমি ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শকে বুকে লালন করে আসছি। বর্তমানে পেশাগত জীবনে ও আওয়ামীলীগের আদর্শকে দারন করে দলের জন্য কাজ করে যাচ্ছি।
দলের কঠিন অবস্থাতে ও আমি পিছু পা হয়নি। গ্রাম থেকে শহর পর্যন্ত সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি। আমি আওয়ামী পরিবারের সন্তান। যতদিন বাঁচব আওয়ামী সংগঠনের জন্য কাজ করে যাবো। দল যদি সঠিক ও স্বচ্ছ কর্মীকে বাচাঁই করে মনোনয়ন দেন তাহলে নৌকা প্রতীকে মনোনয়ন পাবেন তিনি।

আগামী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলাবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশী তিনি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102