দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
খেলায় এসবি জুটি মহব্বতপুর তিন ম্যাচে ২-০ ব্যবধানে বিজয়ী হয়। রানার্সআপ হয় জহির জুটি এরুয়াখাই।
শুক্রবার রাত দশটায় উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নূরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুস শহীদ, সিরাজ মিয়া,বজলুল মামুন, আমির হোসেন প্রমুখ।