মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নির্বাচনে যোগ্য প্রার্থীকে বাছাই করতে বালিজুড়ী ইউনিয়নে মতবিনিময় সভা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
নির্বাচনে যোগ্য প্রার্থীকে বাছাই করতে বালিজুড়ী ইউনিয়নে মতবিনিময় সভা - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালিজুড়ী ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে যোগ্য প্রার্থীকে বাছাই করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৭ই ডিসেম্বর)বিকেলে উপজেলা বালিজুড়ী ইউনিয়নের ২২টি গ্রামের মানুষের অংশ গ্রহণে আনোয়ারপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুর জহুর তালুকদারের সভাপতিত্বে ও বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ময়না মিয়ার সঞ্চালনায়
বক্তব্য রাখেন,জাতীয় পাটির চেয়ারম্যান নজির হোসেন,বালিজুড়ী ইউনিয়ন আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির,বালিজুড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক বাবলু,ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক দীল মোহাম্মদ,সোহেল মেম্বার, ফারুক মেম্বার,রেনু মেম্বার,বুলবুল মিয়া মেম্বার, ইউনিয়ন শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,ইউনিয়ন যুবলীগের সহসভাপতি উজ্জ্বল আহমেদ,ইউনিয়ন আ,লীগের সহসভাপতি ইসমাইল মিয়া,কয়েছ মিয়াসহ বালিজুড়ী ইউনিয়ন সর্বস্থরের মানুষ।

এসময় বক্তাগন বলেন,আমাদের এমন প্রার্থীকে নির্বাচিত করতে হবে যে এই এলাকায় মানুষের কাছে যে সব সময় কাছে থাকবে,উপকার করবে,কোন কাজে হয়রানী করবে না,পেশী শক্তির দাপট দেখাবেনা,এলাকার উন্নয়নে কাজ করবে,সৎ ও যোগ্য তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে সবাই ঐক্যমত পোষণ করেন সবাই।

এসময় অভিযোগ করে বক্তাগন বলেন,চেয়ারম্যান পদে কেন্দ্রীয় বন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসাইন,বালিজুড়ী ইউনিয়ন আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক মিলন তালুকদার,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির প্রমুখ যোগ্য প্রার্থী থাকার পরও যোগ্য প্রার্থীদেরকে মুল্যায়ন না করে ইউনিয়ন আ,লীগের সভাপতি আতাউর রহমান নিজে ও তার সাথে দুজন ডেমি প্রাথী দিয়ে রেজুলেশন জেলায় পাঠিয়েছে।

এই বিষয়টি জেলা আ,লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হলে তারা প্রার্থীদের আবেদন করতে বললে প্রার্থীরা আবেদন করেছেন। এই আবেদন জেলা আ,লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন কেন্দ্রে পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102