দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি স্থানীয় ঝুমগাও নিবাসী মনির মিয়া (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মরহুমের নামাজের জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমের নামাজে জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শরিন হন।
এর আগে বৃহস্পতিবার বেলা ১টা ৩০মিনিটের সময় বিএনপি নেতা সাবেক এ মেম্বার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে ও ৩মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাবেক মেম্বার মনির মিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে অবস্থারত এলাকার পরিচিতজন, আত্মীয় স্বজন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়াসহ নানাভাবে তাঁরা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবার-বর্গের প্রতি গভীর সমবেদনা জানান