রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচার ইউপি সদস্যের!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচার ইউপি সদস্যের! - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের দিরাইয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচার সভা করেছেন এক মেম্বার প্রার্থী। ওই সভায় প্রার্থীর সাথে বিদ্যালয়ের দুই শিক্ষকও উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের হাতে নিজের ছবি ও প্রতীক সম্বলিত লিফলেট দিয়ে ফটোসেশান করেন ওই মেম্বার প্রার্থী।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের দৌলতপুর আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে।

শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচার ইউপি সদস্যের! - Sunamganj Journal

এ ঘটনার কিছু ছবি আমাদরে হাতে আসার পর খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার বার্ষিক পরীক্ষার রেজাল্ট জানতে স্কুলে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো. হারুন অর রশীদ হারুন বিদ্যালয়ে যেয়ে ইংরেজি শিক্ষক ফরিদ আহমদ ও ধর্ম শিক্ষক মোছাদ্দার হোসেনের সহযোগিতায় শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষে জড়ো করে নির্বাচনী প্রচার সভা করেন।

ওই সভায় শিক্ষক ফরিদ আহমদ ও মোছাদ্দার হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে হাতে হাতে লিফলেট দিয়ে শিক্ষার্থীদের হাত উঁচিয়ে ছবি ধারণ করা হয়।

শিক্ষক ফরিদ আহমদ বলেন, বৃহস্পতিবার আমরা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম।

এসময় মেম্বার প্রার্থী হারুন মিয়া ‘শিক্ষার্থীদের নিকট দোয়া চাইতে আসেন। প্রধান শিক্ষক সেদিন বিদ্যালয়ে ছিলেন না। আপনি সভায় বক্তব্য রেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী আমাকে তার পরিচিতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরার অনুরোধ করলে আমি শুধু তার পরিচয় তুলে ধরেছি।

প্রার্থী মো. হারুন অর রশীদ হারুন বলেন, ওইদিন ক্লাস ছিল না। আমার বাড়ির পাশেই স্কুল। স্কুলের জন্য আমরাই খাটাখাটুনি করি। আমি দোয়া চাইতে গিয়েছিলাম। তিনি বলেন, আমি না বুঝেই করেছি। এটা করা ঠিক হয়নি।

স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. ওমর ফারুক বলেন, এটা কোনোভাবেই কাম্য না। বিষয়টি জানার পর আমি স্কুল কমিটির সভাপতিকে জানিয়েছি।

প্রধান শিক্ষক সজ্জাদ আলী বলেন, ওইদিন আমি স্কুলে ছিলাম না। ঘটনা জানার পর তাদের কঠোরভাবে মৌখিক সর্তক করেছি। যাতে ভবিষ্যতে স্কুলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এটা অন্যায়। কোনভাবেই গ্রহণযোগ্য নয়। খোঁজ নিয়ে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102